খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বড়ধুল ইউপি নির্বাচনে চরাঞ্চলের উন্নয়নে ও জনকল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাহমুদুল হাসানের সুনির্দিষ্ট রূপরেখা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বড়ধুল ইউপি নির্বাচনে চরাঞ্চলের উন্নয়নে ও জনকল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাহমুদুল হাসানের সুনির্দিষ্ট রূপরেখা

ছবির ক্যাপশন

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বড়ধুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সদস্য মো: মাহমুদুল হাসান। এলাকার সাধারণ মানুষের মাঝে সততা, ন্যায়পরায়ণতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই নেতা বড়ধুল ইউনিয়নকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।  
‎​
‎জাতীয়তাবাদী আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রায় ৩ দশক   হল তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তাই দল ও বড়ধুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
‎বড়ধুল ইউনিয়নের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ চরাঞ্চলে হওয়ায় এখানকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি এক সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পরিকল্পনা তুলে ধরেছেন।  
‎​অবকাঠামোগত উন্নয়ন:
‎বড়ধুল ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রার মান উন্নত করতে কাঁচা রাস্তা  পাকাকরণ এবং আধুনিক অবকাঠামো নির্মাণে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গ্রামীণ জনপদের প্রতিটি পাড়া-মহল্লায় চলাচলের উপযোগী টেকসই রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটানো হবে।
‎​যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পদক্ষেপ (আজুগড়া নদীর ওপর সেতু):
‎বড়ধুল ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এবং যাতায়াত সহজতর করতে স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের মাধ্যমে আজুগড়া খেওয়া ঘাটে  একটি সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সেতু নির্মিত হলে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন তিনি।
‎​কৃষি খাতের আধুনিকায়ন:
‎বড়ধুল ইউনিয়নের মানুষ সম্পূর্ণভাবে কৃষিনির্ভর। তাই কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনা হবে। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং চাষাবাদ সহজ করতে উন্নতমানের বীজ, মানসম্মত সার এবং কীটনাশক সহজলভ্য করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎​নদী ভাঙন রোধ ও স্থায়ীবাদ নির্মাণ:
‎যমুনা নদীবেষ্টিত চরাঞ্চল বড়ধুলকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে এলাকার বসতি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদী ভাঙন থেকে সুরক্ষা পাবে।
‎​আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন:
‎চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় চুরি, ডাকাতি ও সমাজবিরোধীদের দৌরাত্ম্য চিরতরে রোধ করতে কঠোর আইনগত ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একটি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বড়ধুল ইউনিয়ন গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।
‎
‎​শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নৌ পরিবহনের ব্যবস্থা:
‎প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বর্ষাকালে চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতের চরম দুর্ভোগ কমাতে নিয়মিত নৌ পরিবহনের সুব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার আলো থেকে কোনো শিশুই বঞ্চিত না হয়।
‎​স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ:
‎ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়ন করা হবে। আধুনিক চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং দক্ষ স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
‎​ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন:
‎ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সংস্কার এবং সেগুলোর আধুনিকায়নে সার্বিক সহযোগিতা ও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
‎​চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাহমুদুল হাসান বিশ্বাস করেন, সর্বস্তরের জনকল্যাণে এই রূপরেখা বাস্তবায়িত হলে ৬ নং বড়ধুল ইউনিয়ন একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও শান্তির জনপদে পরিণত হবে। তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে বড়ধুল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা 
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম